,

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক মালেকের বিচার শুরু

news-image

আদালত প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত গাড়িচালক আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

আব্দুল মালেকের অবৈধ সম্পদের আরও একটি মামলায় চার্জ গঠন করা হয়। এর ফলে মালেক দম্পতির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ৭ জুন দুই মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।

এদিন শুনানিকালে আব্দুল মালেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার স্ত্রী নার্গিস বেগম জামিনে থেকে আদালতে হাজিরা দেন। আজ আব্দুল মালেকের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। আদালত আগামী ১৯ মে জামিন শুনানির তারিখ ধার্য করেন।

গত ১৮ এপ্রিল আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের পক্ষে শাহীনুর ইসলাম অব্যাহতি চেয়ে শুনানি করেন। দুদকের পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ১১ মে চার্জের বিষয়ে আদেশের জন্য রাখেন।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ১৪ ফেব্রুয়ারি আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম মামলাটি করেন। একই দিন ৯৩ লাখ ৫৩ হাজার ৬৪৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যাসহ অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকার মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের মালেকের বিরুদ্ধে আরেকটি মামলা করেন নজরুল ইসলাম।

মামলাটি দুটি তদন্ত করে গত বছরের ২৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন নজরুল ইসলাম।

উল্লেখ্য, গত বছরের ২০ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় আব্দুল মালেককে দুই ধারার অভিযোগে ৩০ বছরের কারাদণ্ড দেন আদালত।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর