,

চিরকুট লিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রীর ‘আত্মহত্যা’

news-image

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সাদিয়া তাবাসসুম।

গতকাল মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সাদিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের দাবি। এ ঘটনায় একটি চিরকুটও পাওয়া গেছে। তিনি মাওহা ইউনিয়নের বিশমপুর গ্রামের মাহবুবুর রশিদের মেয়ে।

চিরকুটে লেখা আছে, ‘চুরাবালির (চোরাবালি) মতো ডিপ্রেশন, বেড়েই যাচ্ছে, মুক্তির পথ নেই, গ্রাস করে নিচ্ছে জীবন, মেনে নিতে পারছি না।’

পুলিশ জানায়, ঈদের ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন সাদিয়া। আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে ফেরারও কথা ছিল তার। মঙ্গলবার ওই ছাত্রীর বাবা একটি জানাজায় অংশ নিতে যান। এ সময় তার মাও বাড়িতে ছিলেন না। এ সময় সাদিয়া নিজ ঘরের দরজা বন্ধ করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে দরজা ভেঙে সাদিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সোহেল কবির বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এটা খুব হতাশাজনক।

গৌরীপুর থানার উপপরিদর্শক মাইনুল রেজা বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান