শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে দেখা যাবে ‘গলুই’

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব খান ও পূজা চেরি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’। এবারের ঈদে মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে জামালপুরে মেলান্দহ উপজেলায় আশা সিনেমা হল ছাড়া কোনো হল নেই। তাই

সিনেমাটি প্রদর্শিত হয় স্থানীয় শিল্পকলার একাডেমি, সদরের মির্জা আজম অডিটরিয়াম, মাদারগঞ্জে নুরুন্নাহার মাল্টিপারপাস অডিটোরিয়াম ও ইসলামপুরের ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে।

কিন্তু সেখানে কোনো ‘বাণিজ্যিক সিনেমা প্রদর্শিত হবে না’ মর্মে ‘গলুই’ প্রদর্শনীতে বাধা দেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মুর্শেদা জামান। তাই সেসব স্থানে বন্ধ হয়ে যায় ‘গলুই’র প্রদর্শনী।

অবশেষে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে জামালপুরের ওই অডিটোরিয়ামে ‘গলুই’র প্রদর্শনীর অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা এসএ হক অলিক।

তিনি আমাদের সময় অনলাইনকে বলেন, ‘আজ বিকেলে মন্ত্রণালয় থেকে জামালপুরের জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবিটি প্রদর্শনী করতে বলা হয়েছে। কিছুক্ষণ আগেই এর অনুমতি দেওয়ার কথা শুনেছি। তাদের এমন সিদ্ধান্তে আমরা খুশি। এই সরকার আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য কাজ করছে, তার প্রমাণ আমরা আবারও পেলাম। আশা করি, “গলুই” সবার মন জয় করবেই।’

উল্লেখ্য, রোমান্টিক গল্পের সিনেমা ‘গলুই’ ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদান পায়। এর সহপ্রযোজক খোরশেদ আলম খসরু। সিনেমায় শাকিব-পূজার পাশাপাশি আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।

নৌকার গলুই থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে ‘গলুই’। এটি যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে মানুষের জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য। সিনেমায় শাকিবের চরিত্রের নাম লালু আর পূজার চরিত্রের নাম মালা। দুজনেই বেড়ে উঠেছেন একই এলাকায়।

 

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি