,

জাবির ছাদ থেকে পড়ে আহত সেই ছাত্র মারা গেছেন

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : বৃষ্টিতে ভিজতে গিয়ে আবাসিক হলের পাঁচ তলার ছাদ থেকে পড়ে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতকোত্তর শ্রেণির ছাত্র অমিত কুমার বিশ্বাস মারা গেছেন।

মঙ্গলবার (১০ মে) বিকেল ৫টা ১৮ মিনিটে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সোহেল আহমেদ জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন অমিত কুমার বিশ্বাস।

দুপুর ২টার দিকে শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে পড়ে তিনি মারাত্মকভাবে আহত হন।

অধ্যাপক সোহেল আহমেদ জানান, বৃষ্টিতে ভেজার সময় ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন অমিত কুমার বিশ্বাস। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, তার প্রচুর রক্তপাত হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর