,

সৌদি রাজা সালমান ফের হাসপাতালে

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ আজ রোববার এই খবর প্রকাশ করেছে।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, রাজাকে জেদ্দার কিং ফয়সাল স্পেশালিষ্ট হসপিটালে ভর্তি করা হয়েছে। সেখানে তার কিছু শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হবে।

গত দুই মাসে এ নিয়ে দ্বিতীয় বার হাসপাতালে ভর্তি হলেন সালমান। এর আগে গত ১৬ মার্চ হাসপাতালে ভর্তি হন তিনি। সে সময়ও শারীরিক পরীক্ষার পাশাপাশি তার হার্টের পেসমেকারের ব্যাটারি পরিবর্তনের কথা বলা হয়েছিল।

২০১৫ সালে সৌদি আরবের রাজা হন সালমান বিন আব্দুল আজিজ। বর্তমানে তার বয়স ৮৬ বছর। এর আগে যুবরাজ এবং উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সৌদি আরবের রাজা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে ছেলে মোহাম্মদ বিন সালমানকে যুবরাজ হিসেবে ঘোষণা দেন।

যুবরাজ হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে নানা বিতর্কিত সিদ্ধান্ত নেন মুহাম্মাদ বিন সালমান।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড