,

জাতীয় প্রেসক্লাবে যা বললেন শিক্ষামন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক যুগে বাংলাদেশ বদলে গেছে। খাদ্য নিরাপত্তায়, নারী উন্নয়ন, কৃষি উন্নয়ন, প্রযুক্তিসহ নানা ক্ষেত্রে এ বাংলাদেশ আজ বিশ্বকে পথ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে লেখক মশিউর রহমানের ‘বাঙালির আশীর্বাদ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিভিন্নভাবে বিশ্বকে পথ দেখাচ্ছে। তিনি যে পথ ধরে চলছেন এ পথ তার পিতার দেখানো পথ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে আছে এবং সঠিক গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ ।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা যেন ৭ মে দেশে আসতে না পারে, সে জন্য নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। দলীয় নেতাকর্মীরা যেন তাকে রিসিভ না করতে যান, সেজন্য কড়াভাবে নিষেধ করা হয়েছিল। এমনকি যে বিমানে আসবেন সেই বিমানকে লিখিতভাবে বলা হয়েছিল, শেখ হাসিনাকে যেন বহন না করা হয়।

‘বাঙালির আশীর্বাদ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. মশিউর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রহমান, বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম শান্তনু প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড