,

দুর্বৃত্তের ছোড়া এসিডে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ

news-image

নিউজ ডেস্ক : বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া এসিডে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়েছেন তিন মাসের শিশুসহ একই পরিবারের তিনজন। বৃহস্পতিবার রাতে এ ঘটনার পর শুক্রবার তাদেরকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তিন মাসের ছেলে শিশুসহ দগ্ধদের বাকি দুজন নারী, যারা শাশুড়ি ও পুত্রবধু। পরিবারটির বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাতা গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান জানান, বর্তমানে শিশুসহ তিনজন চিকিৎসাধীন রয়েছে।

দগ্ধ শিশুটির বাবা জানান, গ্রামে নিজেদের বাড়িতে ঘুমাচ্ছিলেন তারা। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা বাইরে থেকে এসিড জাতীয় পদার্থ ছুড়ে মেরে পালিয়ে যায়। এতে তার একমাত্র ছেলের শরীরে প্রায় ১০ শতাংশ ঝলসে গেছে । অপর দুজনের হাতসহ শরীরের কিছু অংশ ঝলসে গেছে।

প্রথমে তাদের বগুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে ভর্তি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়