,

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার শাজাহানপুরে রবিউল ইসলাম ওরফে মেহেরুল (৩৮) নামে এক যুবককে চুরির অভিযোগে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তার লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে তাকে পেটানোর পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহত মেহেরুল শাকপালা এলাকায় সাইকেল মেকানিকের কাজ করতেন। তিনি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ডামরুল গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে শাজাহানপুর কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজু কামাল জানান, মেহেরুল মাদকসেবন ও এলাকায় ছোটখাটো চুরি করতেন। শাকপালা এলাকায় চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে ধরে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করতে পারেন স্থানীয়রা। তবে এখনি পরিস্কার করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। তারা ঘটনাস্থলেই আছেন এবং লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে জড়িতদের ধরতে অভিযান চলছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়