,

বয়স থাকলে আমিও আউটসোর্সিং করতাম : পরিকল্পনামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বয়স থাকলে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বাড়িতে বসে আউটসোর্সিং করতেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সুনামগঞ্জের শান্তিগঞ্জে আজ বৃহস্পতিবার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত দুই মাসব্যাপী বেসিক কম্পিউটার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশে এখন ঝড়ের গতিতে উন্নয়ন হচ্ছে। সুনামগঞ্জে প্রশিক্ষণের জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হয়েছে। প্রবাসে যেতে আগ্রহীদের জন্য টিডিসি হচ্ছে। সুনামগঞ্জ জেলার হাওর পাড়ের পিছিয়ে পড়া মানুষকে কর্মদক্ষ করতে একাধিক মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, ‘দেশের একটি জনগোষ্ঠী চাকরি ছেড়ে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে মাসে লক্ষাধিক টাকা উপার্জন করছে। আমার সেই সময় নেই, বয়স হয়ে গেছে। তা না হলে আমিও তোমাদের মতো কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বাড়িতে বসে আউটসোর্সিং করতাম। নিজেরা নিজের কাজ করা এটা সম্মানের। নিজের জীবন-জীবিকার জন্য অন্যের ওপর নির্ভরশীল হওয়া মূল্যহীন।’

বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান। সভায় স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহানুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর