,

ইইউর প্রস্তাবিত নিষেধাজ্ঞায় রাশিয়ান প্রধান ধর্মযাজকও

news-image

অনলাইন ডেস্ক : ইউরোপীয়ান কমিশনের প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞার কালো তালিকায় রাশিয়ান অর্থোডক্স চার্চের প্রধান ধর্মযাজক কিরিলও আছেন। এই নিষেধাজ্ঞা কার্যকর হলে কিরিলের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)এক কূটনীতিক এই তথ্য জানিয়েছেন।

ইইউর প্রস্তাবিত নতুন এই নিষেধাজ্ঞার কালো তালিকায় শত শত সামরিক কর্মকর্তা ও ব্যবসায়ীও আছেন। ইইউ তাদেরকে ইউক্রেন যুদ্ধে ক্রেমলিনকে সমর্থন দেওয়ার অভিযোগে এই নিষেধাজ্ঞা দিচ্ছে। এ ছাড়া রাশিয়া থেকে তেল আমদানির ওপরও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর হলে তা রাশিয়ার ওপর ইইউর ষষ্ঠ নিষেধাজ্ঞা হবে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বৃহস্পতিবার এই খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইইউর নতুন এই পদক্ষেপের আওতায় সম্পত্তি বাজেয়াপ্ত এবং ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। নতুন এই নিধেষাজ্ঞা কার্যকরের জন্য ইইউর দেশগুলোর সমর্থন প্রয়োজন। ২৭ সদস্যের অর্থনৈতিক ও রাজনৈতিক এই জোটটি বুধবার ঘোষণা দিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে ষষ্ঠ বারের এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করতে ইইউ সদস্য দেশগুলো চলতি সপ্তাহে বসবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বুধবার বলেছেন, এই নিষেধাজ্ঞার লক্ষ্য হবে ইউরোপের ক্ষতি কমিয়ে এনে রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি।

ইউরোপীয় পার্লামেন্টে তিনি বলেন, এই পদক্ষেপ যুদ্ধে জড়িত মস্কোর অপরাধীদের জন্য একটি বার্তা। বার্তাটি হলো— আমর জানি, আপনি কে এবং আপনাকে জবাবদিহি করতে হবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড