,

সিটিকে হারিয়ে ফাইনালে রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ মানে যে রিয়ালের অসাধারণ কোনো গল্পেরই নিশ্চয়তা! বার্নাব্যু আজ আরেকবার সেটি প্রমাণ করল। ম্যাচের তখন ৯০ মিনিটের খেলা চলে। রিয়াল মাদ্রিদ ১-০ গোলে পিছিয়ে আর দুই লেগ মিলিয়ে ম্যানচেস্টার সিটি তখন এগিয়ে ৫-৩ গোলের ব্যবধানে। সবাই ধরেই নিচ্ছিল ফাইনালে রিয়াল মাদ্রিদ নয়, লিভারপুলের সঙ্গে দেখা হবে ম্যানচেস্টার সিটির। কিন্তু দলটা রিয়াল মাদ্রিদ, পিছিয়ে থেকেও অতিরিক্ত সময়ের মধ্যে তিন গোল করে তারা লিখেছে রাজকীয় এক প্রত্যাবর্তনের গল্প। অসাধারণ পারফরম্যান্সে ম্যানসিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল রিয়াল।

বুধবার রাতে আসরের সেমিফাইনালের ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিক রিয়াল জিতেছে ৩-১ গোলে। প্রথম লেগে ম্যান সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে তারা হেরেছিল ৪-৩ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

হাইভোল্টেজ লড়াইয়ের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। পর ম্যাচের ৭৩তম মিনিটে সফবিরতির রকারী সিটিজেনদের এগিয়ে দেন আলজেরিয়ান ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ। ম্যাচের ৯০তম মিনিটে করিম বেনজেমার অ্যাসিস্ট থেকে রদ্রিগো গোল করে সমতায় ফেরান। তবে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে তখনও কমপক্ষে এক গোলের দরকার রিয়ালের। পরের মিনিটে মার্কো অ্যাসেন্সিওর ক্রস থেকে হেডে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন রদ্রিগো।

নির্ধারিত ৯০ মিনিটে রিয়াল ২-১ গোলে এগিয়ে, দুই লেগ মিলিয়ে ৫-৫ সমতা। অতিরিক্ত সময়ের ৯৫তম মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করে রিয়ালকে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে নেন করিম বেনজেমা। শেষ পর্যন্ত এই ৩-১ গোলের ব্যবধান আর দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলের ব্যবধানে সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট কাটে রিয়াল মাদ্রিদ।

ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের সফলতম দল রিয়াল ফাইনালে মোকাবিলা করবে লিভারপুলকে। আগামী ২৯ মে শিরোপা নির্ধারনী ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড