,

আ.লীগের প্রতিরোধে’ ঈদে বাড়ি যাচ্ছেন না বিএনপি নেতা স্বপন

news-image

‘নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধার মুখে এবারের ঈদে বিএনপি নেতা এম জহির উদ্দিন স্বপন গ্রামের বাড়িতে যেতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।

গতকাল রোববার রাতে উপজেলার সরিকল বাজারে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মী সমাবেশ করে তাকে প্রতিরোধের ঘোষণা দেন। এরপর সংঘর্ষ এড়াতে তিনি গ্রামে যাওয়ার কর্মসূচি বাতিল করেন।

বরিশাল-১ আসনের সাবেক সাংসদ ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এম জহির উদ্দিন স্বপন বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সোমবার বাড়িতে যাওয়ার কথা ছিল। ঈদের দিন নিজ গ্রাম সরিকলে ঈদের নামাজ আদায় করে বাবার কবর জিয়ারত করে ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বরিশাল ফেরার কথা ছিল। কিন্তু গতকাল রাতে সরিকল বাজারে আওয়ামী লীগের কয়েক শ নেতাকর্মী মহড়া দিয়ে তাকে গ্রামে যাতে বাধা ও প্রতিরোধের কর্মসূচি গ্রহণ করেছেন। তাই সহিংসতা এড়াতে তিনি বাড়িতে যাওয়ার কর্মসূচি বাতিল করেছেন।

সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মৃধা ক্ষোভ প্রকাশ করে বলেন, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর উদযাপন করতে আমাদের নেতাকে বাড়িতে আসতে বাধা দেয়া হয়। সন্ত্রাসী দিয়ে বিএনপির নেতাকর্মীসহ জনমনে আতংক সৃষ্টি করা এটা কোনো রাজনৈতিক দলের আচরণ হতে পারে না।

অভিযোগের বিষয়ে জানতে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমানের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘এ সম্পর্কে কেউ আমাকে কিছু অবহিত করেনি। মহড়া ও সমাবেশ হয়েছে কি না আমার জানা নেই।’

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা