,

বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের ফকিরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১০ মাসের একটি শিশু ও দুই গাড়ির চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রোববার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আয়ান শেখ নামের ১০ মাস বয়সী একটি শিশু রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আর নিহত দুই চালক হলেন বাগেরহাট শহরের খারদ্বার এলাকার রুস্তম হাওলাদারের ছেলে ট্রাকচালক জালাল হাওলাদার (৩৫) এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা এলাকার শুকুর আলীর ছেলে বাসচালক আব্দুল্লাহ (৪০)।

নিহত আয়াসের প্রতিবেশী আকমান উদ্দিন সাকি জানান, আয়াস তার বাবা-মায়ের সঙ্গে বাগেরহাট পৌরসভায় ভাড়া বাসায় থাকত। ঈদ করতে তারা টাঙ্গাইলের নিজেদের বাড়িতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আয়াস ঘটনাস্থলেই মারা যায়। তার বাবা-মাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল থেকে ঢাকায় পাঠানো হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, কমফোর্ট লাইনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে পালেরহাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

মোল্লাহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ শেখ আবুল হাসান বলেন, ‘খবর পেয়ে আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করেছি। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবুজ শেখ বলেন, আহত কয়েকজন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দু’জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়