,

দৌড়ে ধরে আ. লীগ নেতাকে কোপাল ‘হেলমেট বাহিনী’

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে আহত করেছে হেলমেট ও মুখোশ পরা দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুনট-জোড়শিমুল পাকা সড়কের ইছামতি নদীর আড়কাটিয়া সেতুর দক্ষিণ পাশে তার ওপর হামলা হয়।

আহত আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের বাড়ি উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সুলতানহাটা গ্রামে। তিনি কালেরপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নজরুলের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ইছামতি নদীর তীরে আড়কাটিয়া বাজার। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বাজারে ইফতার করেন। এরপর বাজার থেকে কেনাকাটা সেরে বাড়ি ফিরছিলেন। এ সময় হেলমেট ও মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত তাকে ধাওয়া করে। তিনি দৌঁড়ে পালিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। কিন্ত আড়কাটিয়া সেতুর পাশে পৌঁছলে দুর্বৃত্তরা নজরুলকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে নজরুল ইসলাম বলেন, হেলমেট ও মুখোশ পরে থাকায় হামলাকারীদের চিনতে পারেননি। তিনি এ ঘটনায় মামলা করবেন।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়