,

বগুড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সেনা সদস্যসহ আরও ১০ জন আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার চকদেবপাড়া এলাকার বাবুলাল চৌধুরীর ছেলে ও একতা গাড়ির সুপারভাইজার মিন্টু কুমার চৌধুরী (৪২) এবং বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়নের চাড়ালকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল ওয়ারেছ।

আহতরা হলেন-টাঙ্গাইল জেলার এলাঙ্গী এলাকার আব্দুল জলিল (২০), সাবিনা খাতুন (৩২) ও সেনা সদস্য আরিফুল ইসলাম (২৪)। এ ছাড়া বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাওয়ায় তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ঘোগা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রেজভি পরিবহনের অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আব্দুল ওয়ারেছের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে বগুড়ায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু কুমার চৌধুরী মারা যান।

হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটিকে জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়