,

শ্বশুরের লাশ উদ্ধার, পুত্রবধূ আটক

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার গাবতলীতে এজাদুল হক (৫০) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এজাদুলের পুত্রবধূকে জিজ্ঞাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে গাবতলী থানার সোনারায় ইউনিয়নের বালুয়াহাটা দড়িপাড়া এলাকা থেকে এজাদুল হককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এজাদুল হক গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের খুপী গ্রামের বাসিন্দা।

এজাদুলের ছেলে রুহুল আমিন বলেন, বুধবার রাত ১১টা পর্যন্ত তার বাবা বাড়িতে না ফিরলে বিভিন্ন স্থানে সন্ধান করতে থাকেন। রাত ৩টার দিকে বালুয়াহাটা দড়িপাড়া গ্রামে শ্বশুর লুৎফর রহমানের বাড়ির কাছে একটি কাঁঠাল বাগানে অচেতন অবস্থায় তার বাবার সন্ধান পান। পরে পুলিশে সংবাদ দিলে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে জরুরি বিভাগে ভর্তির আগেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রুহুল আমিন অভিযোগ করে বলেন, তার স্ত্রী সামছুন্নাহারকে নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিরোধ চলে আসছিল। সেই জের ধরে শ্বশুরবাড়ির লোকজন তার বাবাকে ডেকে নিয়ে গিয়ে কৌশলে বিষ প্রয়োগে হত্যা করেছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত বলা যাচ্ছে না। উভয় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এজাদুলের পুত্রবধূ সামছুন্নাহারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়