বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

news-image

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামী শাহীন মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শাহীন মণ্ডল উপজেলার চান্দাই ইউনিয়নের তেলো পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

আদালতের ভারপ্রাপ্ত পিপি আরিফুর রহমান বলেন, ২০১৫ সালের জুলাইয়ে নাটোরের বনপাড়া কালিকাপুর গ্রামের আফছার মিয়াজীর মেয়ে চম্পা খাতুনের সঙ্গে একই উপজেলার চান্দাই তেলো পশ্চিমপাড়া মহল্লার শাহীন মণ্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই চম্পা খাতুনকে এক লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকেন স্বামী শাহীন মণ্ডল। চম্পা খাতুন তার বাবার কাছ থেকে যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় প্রায়ই স্বামীর সঙ্গে তার বিরোধ লেগে থাকত। একপর্যায়ে ২০১৬ সালের ২০ জানুয়ারি রাতে চম্পা খাতুনকে ধারাল হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান শাহীন মণ্ডল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি আরও বলেন, এ ঘটনার পরের দিন নিহত চম্পা খাতুনের বাবা আফছার মিয়াজী বাদী হয়ে মেয়ের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে অভিযুক্ত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ শাহীন মণ্ডলকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে চম্পা খাতুনের শ্বশুর ও শাশুড়ির নাম বাদ দিয়ে শুধুমাত্র স্বামী শাহীন মণ্ডলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার স্বাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক শাহীন মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয় বলেও জানান ভারপ্রাপ্ত পিপি।

 

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান