,

ইফতার অনুষ্ঠানে শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা

news-image

নিউজ ডেস্ক : নওগাঁর মান্দা থানার ভালাইন ইউনিয়নের নিমবাড়িয়া গ্রামের মোছা. ছাদিয়া আক্তার (৭) নামে প্রথম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৩ এপ্রিল) বিকেলে ওই গ্রামের মোহাম্মদের ছেলে আবদুল বাড়ির খলিয়ানে ইফতার ও দোয়ার অনুষ্ঠান চলছিলো। সে অনুষ্ঠানে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত ছিলেন নিহত ছাত্রীর বাবা-মা। সে সময় অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো নিহত ছাদিয়া। বিকেল ৩টা থেকে নিহতের বাবা-মা তাদের সন্তানকে দেখতে না পেয়ে সব জায়গায় খোঁজ করতে থাকেন। খোঁজাখুজির একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে অনুষ্ঠান বাড়ির পাশে বাঁশঝাড়ের এক স্থানে আবর্জনা দিয়ে ঢাকা অবস্থায় কিছু একটা দেখতে পান তারা। তখন আবর্জনা সরিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত শিশুর প্যান্ট তার মুখের ভেতরে গুঁজে দেয়া ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তাকে ধর্ষণ করে হত্যা করেছে। এ ঘটনায় অভিযুক্ত আবদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়