,

হোটেলের ‘ইফতারি’ খেয়ে ৯ বিচারকসহ অসুস্থ ৩০

news-image

নিজস্ব প্রতিবেদক : পাবনায় একটি অভিজাত হোটেলের ইফতারি খেয়ে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৯ বিচারকসহ অন্তত ৩০ জন অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে হোটেল মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে রাতেই তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের রূপকথা সড়কের কাশমেরী ফুড গার্ডেনের সত্ত্বাধিকারী ও সরকারি এডওয়ার্ড কলেজছাত্র সংসদের সাবেক জিএস হাসানুর রহমান রনি (৪৫), ম্যানেজার সাব্বির হোসেন ও নাজমুস সাদাত মাসুদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, গত বুধবার সন্ধ্যায় পাবনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের একজন বিচারকের বিদায় অনুষ্ঠান উপলক্ষে বিদায় সম্বর্ধনা ও ইফতারের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনস্থ আদালতের ৯ বিচারক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘কাশমেরী’ নামের শহরের একটি রেস্তোরাঁ থেকে আনা ইফতারি এবং বিরিয়ানি খেয়ে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। গতকাল রাতে তাদের মধ্যে ছয়জনকে পাবনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা করা হয়।

অন্যরা নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় পাবনা সদর থানায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩ ধারায় মামলা দায়ের ও ওয়ারেন্ট জারি করা হয় বলে জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার।

জানতে চাইলে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জুয়েল জানান, ওয়ারেন্ট প্রাপ্তির পর পুলিশ বৃহস্পতিবার রাতে ওই রেস্টুরেন্ট মালিক, ম্যানেজারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়