,

বিষপানেই রাজশাহীর আদিবাসী দুই কৃষকের মৃত্যু

news-image

রাজশাহী ব্যুরো : কীটনাশক পানেই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুট গ্রামের সেই দুই আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার ময়নাতদন্ত প্রতিবেদন হস্তান্তরের সময় রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কফিল উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. কফিল বলেন, মৃতদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের নমুনা সংগ্রহ করে ভিসেরা প্রতিবেদনের জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। ভিসেরা প্রতিবেদন অনুযায়ী তাদের দুজনের শরীরে কীটনাশক বিষ পাওয়া গেছে। তিনি বলেন, ‘পরীক্ষায় আমরা অর্গানো ফসফরাস যৌগ নামে এক ধরনের কীটনাশক বিষ পাই। এ বিষের প্রভাবে তাদের মৃত্যু হয়েছে বলে আমরা চূড়ান্ত প্রতিবেদন দিয়েছি।’

গভীর নলকূপ থেকে সেচের পানি না পেয়ে ক্ষোভে গত ২৩ মার্চ বিষপান করেন আদিবাসী দুই কৃষক অভিনাথ মারান্ডি ও তার চাচাতো ভাই রবি মারান্ডি। পরে বাড়িতেই একজনের এবং হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।

এ ঘটনায় অভিনাথের স্ত্রী রোজিনা হেমব্রম এবং রবির ভাই সুশীল মারান্ডি বাদী হয়ে গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে দুটি মামলা করেছেন। গোদাগাড়ী থানায় আত্মহত্যা প্ররোচনার মামলায় গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত সাখাওয়াত। এরই মধ্যে তাকে নলকূপ অপারেটরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের একটি কমিটি ঘটনা তদন্ত করে এরই মধ্যে প্রতিবেদনও দিয়েছে। তবে মামলার তদন্তের গুরুত্বপূর্ণ ছিল ময়নাতদন্ত প্রতিবেদন। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে পুলিশ ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষা করছিল। শনিবার তারা সেটি পেয়েছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহফুজুর রহমান বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। সেটি বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়