,

পুলিশের ‘তালিকাভুক্ত সন্ত্রাসীকে’ শ্বশুরবাড়িতে কুপিয়ে হত্যা

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সোহেল খাঁ (৪০)-কে শ্বশুরবাড়িতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা দিঘলিয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোহেল দিঘলিয়া কুমড়ি গ্রামের বাসিন্দা। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, সোহেল বৃহস্পতিবার রাতে তার শ্বশুরবাড়ি দিঘলিয়া পূর্বপাড়া গ্রামে ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তারা স্বামী-স্ত্রী বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন যুবক অতর্কিতে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠায়।

থানা সূত্রে জানা গেছে, সোহেল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে চারটি হত্যা ও অস্ত্র মামলাসহ ১৩টি মামলা আছে। তিনি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকালাপের সঙ্গে জড়িত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়