,

তোমার সাহস তো কম নয়, হলে যেন আর না দেখি’

news-image

‘রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শের-ই-বাংলা হলের এক আবাসিক ছাত্রকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে হলটির নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ওরফে রাতুলের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হলের ১২৯ নম্বর কক্ষ থেকে আকিব জাভেদ নামের ওই ছাত্রকে বের করে দেওয়া হয়। ভুক্তভোগী ছাত্র এখন নিজ কক্ষের সামনে অবস্থান করছেন।

এর আগে গতকাল সোমবার রাত ১২টার দিকে তাকে কক্ষ থেকে চলে যাওয়ার হুমকি দেন ছাত্রলীগ নেতা। পরে সকালে বৈধ আবাসিক ছাত্রকে বের করে দিয়ে অনাবাসিক কমল কুমার পাল নামের এক শিক্ষার্থীকে কক্ষে তুলে দেন।

ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল রাত ১২টার দিকে হলের ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর ওই ছাত্রের কক্ষে যান। তাকে বলেন, ‘তোমাকে কে তুলেছে এই বেডে। তোমার সাহস তো কম নয়, তুমি এই বেডে উঠেছ! এই হলে তোমাকে যেন আর না দেখি। কাল সকাল ৯টার মধ্যে এখান থেকে বের হয়ে যাবি।’ এরপর সভাপতি ওই কক্ষ ত্যাগ করেন। পরের দিন সকাল ৯টায় সাত থেকে আটজন গিয়ে ওই ছাত্রের বইপত্রসহ সব জিনিস বাইরে ফেলে দেন।

এ বিষয়ে ভুক্তভোগী ছাত্র আকিব জাভেদ বলেন, ‘হঠাৎ করে গতকাল রাতে এসে তারা বলে যে, এই রুম সকালের মধ্যে ছাড়তে হবে। পরে রাতে সেহরি খেয়ে ঘুমিয়েছিলাম। সকালে তারা কয়েকজন কক্ষে এসে আমাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। তারপর আমার সব জিনিসপত্র রুমের বাইরে বের করে দেয়। আমি প্রাধ্যক্ষ স্যারকে কল দিয়েছি। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। আমার যাওয়ার কোনো জায়গা নেই। তাই রুমের সামনেই অপেক্ষা করছি।’

অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা রাতুল বলেন, ‘ওই ছেলেটির হলের আবাসিকতা থাকতে পারে। তবে তার ওই রুমের কোনো কার্ড বা আবাসিকতা নাই। আমার এক ব্যাচমেট বন্ধু রুমটায় থাকত, তার চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমি আমার এক ছোট ভাইকে তুলতে চেয়েছিলাম। আমার ব্যাচমেট বন্ধু হঠাৎ চলে যাওয়ায় গত পরশুদিন আকিব নামে ছেলেটি রুমে ওঠে যায়।’

এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ মো. হবিবুর রহমান বলেন, ‘ঘটনাটি জেনেছি। ভুক্তভোগী হলের একজন আবাসিক শিক্ষার্থী। তাই তার হলে থাকার সব ব্যবস্থা আমরা করছি।’

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়