,

কৃষি কাজের আড়ালে দাঊদের অস্ত্র ব্যবসা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ জেলার কালীগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে কৃষি কাজের আড়ালে অস্ত্র ব্যবসা করার অভিযোগে মো. দাউদ হোসেন (৫৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার সকাল ১০ টায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ২ টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এবিষয়ে র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) বীণা রানী দাস জানান, র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ এলাকায় কতিপয় অস্ত্র ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কৃষি কাজের অন্তরালে অস্ত্র ব্যবসা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ গোয়েন্দা নজরদারী বৃদ্ধির মাধ্যমে তথ্য প্রযুক্তির সহায়তায় অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বীণা রানী দাস বলেন, সে একসময় সর্বহারা দলের সদস্য ছিল এবং বর্তমানে কৃষি কাজের আড়ালে অর্থ উপাজর্নের উদ্দেশ্যে দুস্কৃতিকারী ও সন্ত্রাসীদের সাথে গোপনে অস্ত্র ব্যবসা করে আসছিল।

আসামীর বিরুদ্ধে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় মামলা দায়ের এর বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়