,

স্ত্রী-মেয়ের সঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষককে কেন কোপাল ‍দুর্বৃত্ত?

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার শাজাহানপুরে গভীর রাতে আফজাল হোসেন (৬২) নামের এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে ঢুকে স্ত্রী, মেয়েসহ তাকে কুপিয়ে গুরুতর আহত করেছে এক দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের মাঝিড়া বারুনিঘাটা গ্রামের এ ঘটনা ঘটে।

অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল হোসেন উপজেলার মাঝিড়া ইউনিয়নের মাঝিড়া বারুনিঘাটা গ্রামের বাসিন্দা। তিনি বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। কয়েক মাস আগে তিনি অবসরে যান।

আফজাল হোসেন বলেন, রাত সাড়ে ১২টার দিকে স্ত্রী ও মেয়ের চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখেন এক দুর্বৃত্ত ধারাল অস্ত্র দিয়ে তার স্ত্রী ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে আঘাত করছে। এ সময় দ্রুত ওই দুর্বৃত্তকে ধরার চেষ্টা করলে তাকেও কোপাতে থাকে। কিন্তু কেন এই হামলা তা তিনি জানেন না।

আফজাল হোসেনের মেয়ে বলেন, তাদের বাড়ির সংস্কার কাজ চলছে। যে কেউ ইচ্ছে করলে বাড়ির ভিতর ঢুকতে পারবে। রাতে ঘরে তিনি জেগে ছিলেন। হঠাৎ কেউ একজন পেছন দিক দিয়ে ঘরে ঢুকে পড়ে। এ সময় চিৎকার দেওয়ার চেষ্টা করলে ওই দুর্বৃত্ত তার গলা চিপে ধরে। ধস্তাধস্তির শব্দ শুনে পাশের ঘর থেকে প্রথমে তার মা বের হতেই ওই দুর্বৃত্ত হাতুড়ি দিয়ে মায়ের মাথায় আঘাত করে।

তিনি আরও বলেন, চিৎকার শুনে তার বাবা বের হয়ে ওই দুর্বৃত্তকে ধরার চেষ্টা করলে ধারাল অস্ত্র দিয়ে তাদের সবাইকে এলোপাতারি কোপাতে থাকে। একপর্যায়ে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্ত পালিয়ে যায়।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। ভুক্তভোগীর সঙ্গে কথা বলার পর হামলা কারণ উদ্ঘাটন করে অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়