,

রাজশাহীতে যুবক হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

news-image

জেলা প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলায় প্রকাশ সিং নামে এক যুবককে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১০ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে রাজশাহী জেলা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনা সম্পর্কে তিনি বলেন, নবরূপ মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী প্রকাশ সিংয়ের চাচি অঞ্জনী রায়। তার সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল ওই এলাকারই বাদল মন্ডল নামের এক ব্যক্তির। বিষয়টি অঞ্জনী রায়ের স্বামীসহ অনেকেই জানতেন তবে কেউ-ই তাতে বাধা দিতেন না। তবে অঞ্জনীর স্বামীর বড়ভাই নির্মল সিং তাদের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। এ কারণেই বিমল সিং, অঞ্জনী রায়, তার ছেলে সুবোত সিং ও বাদল মন্ডল মিলে নির্মল সিংকে হত্যার পরিকল্পনা করে।

আইনজীবী আরও বলেন, তবে করোনায় কাজ কম থাকায় ছুটি নিয়ে বাড়ি ফেরে প্রকাশ। তখন ঘটনাটি সেও জানতে পারে। এমন কাজে আপত্তি জানান তিনি। যার কারণে বাবা নির্মল সিংকে না মেরে পরে প্রকাশকে মারার পরিকল্পনা করে আসামিরা। একদিন সন্ধ্যায় প্রকাশ বাইরে গেলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে তানোর-গোদাগাড়ীর সংসদ সদস্য ফারুকের বাড়ির পাশে মরদেহ ফেলে রাখে। পরে এ নিয়ে থানায় মামলা করেন প্রকাশের বাবা। ওই মামলায় পুলিশের কাছে এক জবানবন্দিতে স্বীকারও করেছে আসামিরা।

পিপি বলেন, ২০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে ঘটনাটি সত্য প্রমাণিত হওয়ায় ওই চার আসামিদের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ওই সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়