,

সজনে গাছ লাগানো নিয়ে চাচার কিল-ঘুষিতে ভাতিজার মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বাড়ির সীমানায় গাছ লাগানো নিয়ে চাচার কিল-ঘুষি ও লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের নাগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মানিক শাহ (৪০)। ঘটনার পর অভিযুক্ত চাচা ও তার ছেলে পালিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় মানিক শাহ্ তার বাড়ির সীমানায় একটি সজনে গাছ লাগাতে যান। এ সময় তার চাচা জাহাঙ্গীর শাহ্ তাকে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তার বুকে কিল-ঘুষি মারাসহ মাথায় লাঠি দিয়ে আঘাত করেন জাহাঙ্গীর ও তার ছেলে রুহুল আমিন। এতে মানিক লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নন্দীগ্রাম কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়