,

বাসায় ডেকে ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, শিক্ষকসহ গ্রেপ্তার ২

news-image

নিউজ ডেস্ক : শেরপুরে কলেজছাত্রীকে বাসায় ডেকে এনে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে এক কলেজ শিক্ষক ও বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ মার্চ) রাতে শেরপুর পৌর শহরের গৌরীপুর এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত শিক্ষক জোবায়ের হোসাইন নকলা উপজেলার চৌধুরী ছবরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক এবং বাড়ির মালিক লুৎফর রহমান শেরপুর পৌর শহরের গৌরীপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। এ মামলায় আবু রাহাত নামে আরেক আসামি পলাতক আছেন।

বৃহস্পতিবার শেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বন্দে আলী জানান, ওই কলেজ শিক্ষার্থীকে বুধবার রাতে প্রভাষক জোবায়ের হোসেন ফোন করে শেরপুর শহরে তার ভাড়া বাসায় ডেকে আনেন। এরপর ওই শিক্ষক, ওই বাসার মালিক লুৎফর রহমান ও তার বন্ধু আবু রাহাত তাকে ধর্ষণ করেন। রাতে বাসায় গিয়ে পরিবারের সহযোগিতায় ওই শিক্ষার্থী ৯৯৯ এ ফোন করলে রাতেই জোবায়ের হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার শেরপুর থেকে বাসার মালিক লুৎফর রহমানকেও গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর পরিবার। মামলার আরেক পলাতক আসামি আবু রাহাতকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে বলে জানান মো. বন্দে আলী।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়