,

অটোভ্যান নিয়ে বেরোনোর পরদিন আরেক উপজেলায় মিলল ক্ষতবিক্ষত লাশ

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার কাহালু উপজেলায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের ভ্যাপড়া গ্রামের একটি খাল থেকে বিজয় হোসেন (১৬) নামের ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

বিজয় গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের লিটন আলীর ছেলে। দশম শ্রেণিতে লেখাপড়ার পাশাপাশি অটোভ্যান চালাতো সে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে বিজয় অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়; এরপর আর ফেরেনি। বুধবার রাতেই বিষয়টি গাবতলী থানায় জানানো হয়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে থানা পুলিশ জানায় কাহালুতে বিজয়ের লাশ মিলেছে।

কাহালু থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ভ্যাপড়া ডিকে রাইস মিলের পেছনের ডোবার ভেতর স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নিহতের বাবা জানান, বিজয় পড়াশোনার পাশাপাশি অটোভ্যান চালিয়ে পরিবারকে সহযোগিতা করত। বৃহস্পতিবার ফেসবুকে উদ্ধার হওয়া লাশের ছবি দেখে ছেলেকে শনাক্ত করেন তিনি।

কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, নিহতের পাঁজরে ও কোমরের নিচে প্রায় ১৭টি ছুরিকাঘাত করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও ধরতে চেষ্টা চলছে। অটোভ্যান ছিনতাই করতেই তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়