রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তৈরি সুস্বাদু স্পঞ্জ মিষ্টির সুনাম রয়েছে দেশ-বিদেশে

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের লালপুর বাজারের মিষ্টির দোকান মা মিষ্টান্ন ভান্ডার। প্রায় দেড়যুগ যাবৎত বিভিন্ন  রকম মিষ্টি তৈরি করছেন হরিধন পাল। তার দোকানের মিষ্টির মধ্যে ক্রেতাদের কাছে সবচেয়ে প্রিয় স্পঞ্জ মিষ্টি। স্বাদে অতুলনীয় এই মিষ্টি খেতে দূর-দূরান্ত থেকে মা মিষ্টান্ন ভান্ডারে আসেন মানুষজন। অনেকে স্বজনদের জন্য বিদেশেও পাঠান এই মিষ্টি। আর তাই লালপুর ছাড়িয়ে হরিধন পালের স্পঞ্জ মিষ্টির সুনাম ছড়িয়েছে দেশের গন্ডি পেরিয়ে  বিদেশেও।
সরেজমিনে ঘুরে ও খোঁজ নিয়ে জানা যায়, মেঘনা নদীর পাশেই লালপুর বাজারের অবস্থান। প্রাচীনতম বাজারটিতে ৫০ বছরেরও বেশি সময় আগে সর্বপ্রথম মিষ্টান্নের দোকান দেন লালপুর গ্রামের বাসিন্দা শচীন্দ্র পাল। তখন তার তৈরি মিষ্টান্নই যেত লালপুরের বাসিন্দারের ঘরে ঘরে। শচীন্দ্র পালের মৃত্যুর পর এখন তার দুই ছেলে হরিধন পাল এবং সুধাংশু পাল মিষ্টান্নের ব্যবসা করছেন। এর মধ্যে মা মিষ্টান্ন ভান্ডার চালাচ্ছেন হরিধন পাল। আর সুধা মিষ্টান্ন ভান্ডার চলছে সুধাংশ পালের তত্ত্বাবধানে।
স্পঞ্জ মিষ্টির ক্রেতা শাহলম ভূইয়া বলেন, লোকমুখে মা মিষ্টান্ন ভান্ডারের স্পঞ্জ মিষ্টির কথা অনেক শুনেছি। দেখতে অন্যসব দোকানে তৈরি স্পঞ্জ মিষ্টির মতো হলেও মা মিষ্টান্ন ভান্ডারের স্পঞ্জ মিষ্টি খেতে সুস্বাদু। সেজন্য প্রায়ই এ দোকানে আসি মিষ্টি খেতে। পরিবারের জন্য এই দোকান থেকে প্রায়ই মিষ্টি কিনে নিয়ে যায়। মাঝে-মধ্যে প্রবাসে থাকা প্রিয়জনদের জন্যও মিষ্টি পাঠানো হয়।
আরেক ক্রেতা শিউলী বেগম , আমার নরসিংদী  জেলার রায়পুরা উপজেলায়। লালপুরে মামার বাড়িতে বেড়াতে আসলেই এই দোকানের মিষ্টি খেয়ে যায়। শুশুর বাড়ির অন্য সদস্যদের জন্য নিয়ে যায়। বিশেষ করে স্পঞ্জ মিষ্টির স্বাদ অন্য রকম।
মা মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী হরিধন পাল বলেন, ‘আমার ভগ্নিপতি প্রাণধন দেবের কাছ থেকে স্পঞ্জ মিষ্টি তৈরির কাজ শিখেছিলাম। তিনিও মিষ্টির ব্যবসা করেন। অন্য দোকানের চেয়ে আমার দোকানের স্পঞ্জ মিষ্টির দাম কিছুটা বেশি। কারণ আমার মিষ্টিতে কোনো ভেজাল নেই, সম্পূর্ণ ছানায় তৈরি হয়। সেজন্য মানুষ এ মিষ্টি খুব পছন্দ করে।

এ জাতীয় আরও খবর

যারা পরিবর্তন চান, তারা ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন: মির্জা ফখরুল

নির্বাচনের ফলাফলকে মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য ধন্যবাদ

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ যুক্তরাজ্যের

বাবার আসনে জয়ী হয়ে সংসদে যাচ্ছেন ১০ সন্তান

শাহবাগে ফুলের দোকানে ভিড়, বসন্ত ও ভালোবাসায় রঙিন ঢাকা

রাজপথে নামার হুঁশিয়ারি ডাকসুর

নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশকে অভিনন্দন জাতিসংঘের

মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

৩০ আসনে ভোট কারচুপির অভিযোগ, আইনি পদক্ষেপ নেবে জামায়াত

সোমবার এমপি-মন্ত্রীদের শপথ

শফিকুর রহমান–নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান