,

বন্ধুর স্ত্রীকে বিয়ে, ছুরিকাঘাতে যুবক খুন

news-image

নিউজ ডেস্ক : বাগেরহাটের মোংলায় বন্ধুর স্ত্রীকে বিয়ে করা নিয়ে শত্রুতার জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে মো. শাহীন (৩৫) নামে এক যুবক খুন হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে মোংলা পৌরসভার ছাড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

শাহীন মোংলা পৌর শহরের ছাড়াবাড়ি এলাকার মো. একরামুল হকের ছেলে। অভিযুক্ত মারুফ খুলনা জেলার কয়রা উপজেলার মো. আব্দুর রশিদের ছেলে। তিনিও পৌর শহরের ছাড়াবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শী রাশিদা বেগম ও জামাল হোসেন বলেন, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এক যুবক শাহীনের পেটের বাম পাশে ছুরি চালিয়ে পালিয়ে যায়। আমরা সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহিনের বড় বোন খাদিজা বেগম বলেন, আমার ভাই দেড় বছর আগে মারুফের সাবেক স্ত্রী নাদিরাকে বিয়ে করে। এরপর থেকেই বিভিন্ন সময় আমার ভাইকে হুমকি-ধামকি দিয়ে আসছিল মারুফ। সেই বিরোধের জেরে আমার ভাইকে মারুফ খুন করেছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগে শাহীনের মৃত্যু হয়েছে।

মোংলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, মারুফের সঙ্গে জাহাজ শ্রমিক শাহীনের বন্ধুত্ব ছিল। যাওয়া-আাসার সুযোগে বন্ধুর স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করেন শাহিন। এরপর থেকে শুরু হয় দুই বন্ধুর শত্রুতা। এই ঘটনার জের ধরেই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়