,

‘আছাড় দিয়ে ভুঁড়ি বের করে ফেলব’, খাদ্য কর্মকর্তাকে উপজেলা চেয়ারম্যান

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার সোনাতলা উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটনের সঙ্গে খাদ্য কর্মকর্তার কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে, সরকারি ওই কর্মকর্তাকে হুমকি এবং গালি দিতে শোনা গেছে লিটনকে।

সরকারি কর্মকর্তার সঙ্গে ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধির এমন আচরণ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ধিক্কার জানিয়ে বিভিন্ন মন্তব্য করছেন।

অডিওতে শোনা যায়, ওএমএস খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ নিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম মওলার সঙ্গে কথা বলছেন উপজেলা চেয়ারম্যান লিটন। ডিলার নিয়োগ নিয়ে তাকে অসন্তোষ প্রকাশ করতেও শোনা যায়। একপর্যায়ে চেয়ারম্যান লিটন খাদ্য কর্মকর্তাকে কোনো একটি জায়গায় ডাকেন, তখন গোলাম মওলা কাজের চাপে যেতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে লিটন বলেন, ‘ওই মিয়া, এক্কি আচার (আছাড়) দিয়ে ভুঁড়ি বের করে ফেলব।’ তাকে গালিও দেন তিনি।

এ বিষয়ে সোনাতলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম মওলা বলেন, ‘ঘটনাটি সত্য, তবে বিয়ষটি বেশ কিছুদিন আগের। আমি একজন ক্ষুদ্র কর্মকর্তা। তাই বিষয়টি নিয়ে কোথাও অভিযোগ করিনি।’

অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে কথা বলা সম্ভব হয়নি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়