,

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গড়াই নদীর রেলসেতুর নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। পরে ওই অজ্ঞাত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার (ওসি) মনজের আলী জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি গড়াই নদীর রেলসেতুতে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে সেতুর নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়। তবে তার নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে জেলায় গত ৫ দিনে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়