,

বিয়ের দিনেই নবদম্পতির আত্মহত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বিয়ের দিনেই নবদম্পতির আত্মহত্যার ঘটনা ঘটেছে বগুড়ার শিবগঞ্জে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগর পাড়া ও মাসিমপুর চালুঞ্জা তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

নবদম্পতি হলেন, উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগর পাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে দিনমজুর সবুজ মিয়া (২১) ও তার নব বিবাহিত স্ত্রী একই ইউনিয়নের মাসিমপুর চালুঞ্জা তালুকদারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে মার্জিয়া জান্নাত (১৯)। রাতেই পুলিশ তাদের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে থানা পুলিশ জানায়, দরিদ্র পরিবারের ছেলে সবুজ দিনমজুরের কাজ করেন। অন্যদিকে নামুজা ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী মার্জিয়ার বাবা অবস্থা সম্পন্ন। তাদের বাড়ি পাশাপাশি গ্রামে।

পুলিশ জানায়, প্রায় এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে গত সোমবার বিকেলে দু’জনে কাজী অফিসে গিয়ে গোপনে বিয়ে করে। বিয়ের পর নতুন স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে আসেন সবুজ। বর সবুজের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। এদিন সন্ধ্যায় মেয়েকে জোর করে বাড়িতে নিয়ে যায় পরিবারের সদস্যরা। রাত ১০টার দিকে এই নবদম্পতি মোবাইল ফোনে কথা বলতে নেয়। এর এক পর্যায়ে স্বামীকে মোবাইল কলের লাইনে রেখে বিষপান করেন মার্জিয়া। ফোনের অপরপ্রান্ত থেকে বিষয়টি বুঝতে পেরে দড়ি দিয়ে গলায় ফাঁস দেন সবুজ। রাত ১২ টার দিকে উভয় পরিবারের লোকজন বিষয়টি জানতে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই দু’জনের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়