,

বাগেরহাটে এসআইকে কুপিয়েছে মামলার আসামি

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলামকে (৫৫) কুপিয়েছে এক সন্ত্রাসী। গতকাল রোববার রাতে কচুয়া উপজেলার সম্মানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

পরে আহত এসআই রবিউল ইসলামকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেয় কচুয়া থানা পুলিশ। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন দায়িত্বরত চিকিৎসক।

স্থানীয়রা জানান, সম্মানকাঠি গ্রামের গোড়াখাল এলাকায় জুয়েলের সঙ্গে এসআই রবিউল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুয়েল দেশীয় ধারাল অস্ত্র এনে তাকে কুপিয়ে পালিয়ে যান।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘মাদক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলাকালে এসআই রবিউল ইসলামকে কুপিয়ে পালিয়ে যান হত্যা মামলা আসামি জুয়েল। আমরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাগেরহাট হাসপাতালে নিয়ে আসি।’

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ উল ইসলাম আকাশ বলেন, ‘ধারাল অস্ত্রের আঘাতে আহত রবিউল ইসলামের ডান হাত ও বাম পায়ে গুরুতর জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়