,

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

news-image

নিউজ ডেস্ক : নাটোরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় অপু নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে নাটোরের নলডাঙ্গার পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় অপুকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার এই দণ্ডাদেশ প্রদান করেন।

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করতো পার্শ্ববর্তী ঠাকুর লক্ষ্মীকোল গ্রামের বদরউদ্দিনের ছেলে মো. মিরাজুল ইসলাম অপু।

রোববার ওই ছাত্রী স্কুলে গেলে আবারও উত্ত্যক্তের শিকার হয়। তখনই বখাটে যুবককে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এ সময় সে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার পাশাপাশি এসিডে ঝলসে দেয়ার হুমকি দেয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত অপুকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়