,

‘শেখের বেটি যদি একটা ঘর দিত’

news-image

শেরপুর প্রতিনিধি : শেখ মুজিবের বেটি শেখ হাসিনা যদি আমারে একটা ঘর দিত তাইলে ঐডাতে থাইকা আরামে ঘুমাইতাম। মইরাও শান্তি পাইতাম’ – এভাবেই নিজের মনের বাসনা প্রকাশ করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের রাতকুচি গ্রামের এক বৃদ্ধা ছহিনা খাতুন (৭০)। তিনি একমাত্র মেয়ের জামাই জামাল উদ্দিনের বাড়িতে মুরগির খোয়ারের মত একটি মাটির ঘরে বসবাস করেন।

বিধবা বৃদ্ধা আক্ষেপ করে বলেন, ‘মশার কামড়ে ঘুমাইতে পারি না, মশারি টাংগাইতে পারিনা। তার দুই চোঁখ অন্ধ, বয়সের ভারে এখন নানা রোগ বাসা বেঁধেছে শরীরে, হয়েছে দূর্বল। সরকারের দেওয়া বিধবা ভাতার টাকায় চলে ছহিনা খাতুনের খাওয়া ও ওষুধপত্র।’

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাটির দেয়ালের উপরে পুরোনো টিনের চালা দিয়ে তৈরি ঘরে রাত কাটান অন্ধ ছহিনা খাতুন। মুরগির খোয়ারের মতো ঘরটিতে কোন রকম একজন থাকা যায়। ঘরে নেই কোন জানালা বা আলোর ব্যবস্থা। ১১ বছরের নাতি ফরিদুলের কাঁধে হাত দিয়ে ভিক্ষা করে, আর বিধবা ভাতার টাকা দিয়ে কোনমতে জীবন চলছে তার।

মেয়ে ফুলভানু বলেন, ‘আমার মা খুব কষ্টে আছে। মায়ের থাকার কোনো জায়গা নেই আমি নিজেইে আমার স্বামীর থাকার ঘরের পাশে মাটি দিয়ে মুরগির খোয়ারের মতো করে থাকতে দিয়েছি। এতে তার অনেক কষ্ট হয়। মশার যন্ত্রণায় ঘুমাতে পারে না।’

স্থানীয়রা জানান, প্রায় ২২-২৩ বছর পূর্বে এই বৃদ্ধার স্বামী জনাব আলী মারা যায়। তার স্বামীরও কোন জায়গা জমি ছিল না, অন্যের বাড়িতে থাকতো। অর্থের অভাবে চিকিৎসা না হওয়ায় দুটি চোখই অন্ধ তার। বিধবা ভাতা পাচ্ছে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ঘর পেলে বিধবা ছহিনা অন্তত শান্তিতে ঘুমাতে পারত বলে এলাকাবাসি জানায়।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন জানান, ছহিনা খাতুন নয়াবিল ইউনিয়নে সরকারি নির্দিষ্ট স্থানে যদি ঘর নিতে চায় তাহলে ঘরের ব্যবস্থা করা দেওয়া যাবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়