,

চুয়াডাঙ্গায় সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাপ গ্রামের দাসপাড়ার নিপেন দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী থানার কল্যাণপুর গ্রামের আনসার প্রামানিকের ছেলে শরিফুল ইসলাম (৩০) ও ভবন মালিকের নাতি পাবনার কবিরদিয়া গ্রামের রাজ কুমার সাদের ছেলে সাগর দাস (১৫)।

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাদি জিয়াউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুজনকে ফায়ার ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মখলেছুর রহমান বলেন, সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় শ্রমিক শরিফুল পড়ে যায়। এরপর কিশোর সাগর তাকে উদ্ধার করতে ট্যাংকে নামে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হলে আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। মূলত বিষাক্ত গ্যাসের কারণে এ ঘটনা ঘটেছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুইজনের মৃত্যুর খবর জেনেছি। বিস্তারিত জানতে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না