,

চাঁপাইনবাবগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

news-image

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে ট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার খড়কপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ধোবড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে মোটরলাইকেল চালক নাজমুল ইসলাম সুমন (৩৫) ও আরেকজন ট্রলি চালক। তবে তাৎক্ষণিকভাবে ট্রলিচালকের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে কানসাট এলাকার খড়কপুরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নাজমুল ইসলাম সুমন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রলিচালককে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানেই একজন মারা যায়। পরে হাসপাতালে আরেকজন মারা গেছেন।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান