,

বগুড়ায় হত্যা মামলায় বাবা-ছেলে তিনজনের যাবজ্জীবন

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার গাবতলী উপজেলায় জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে সুরুজ্জামান নামে এক ব্যক্তি খুনের মামলায় বাবা-ছেলে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গাবতলী উপজেলার বালিয়াদিঘি উত্তরপাড়া গ্রামের ইদ্রিস আলী এবং তার দুই ছেলে আব্দুল হামিদ ও মিলন মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসিমুল করিম হলি জানান, ২০০৪ সালের ৯ আগস্ট সকালে বালিয়াদীঘি গ্রামের বাসিন্দা সুরুজ্জামানকে কোদালের কোপে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে পরেরদিন গাবতলী থানায় ইদ্রিস ও তার দুই ছেলেসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন। প্রায় সাড়ে চার মাস তদন্ত শেষে ২০০৪ সালের ৩১ ডিসেম্বর ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না