,

শিশুটিকে এমন পৈশাচিক নির্যাতন করলো কে?

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় নদীর তীর থেকে আলিফ হোসেন ফারহান নামে সাত বছরের এক শিশুকে ক্ষত-বিক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।

সোমবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার চরবালিথা এলাকার মরিচ্চাপ নদীর তী থেকে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি চরবালিথা গ্রামের মঈনুদ্দীন সরদারের ছেলে।

শিশুটির পিতা মঈনুদ্দীন সরদার জানান, তার প্রথম স্ত্রী শারমীন সুলতানা মারা যাওয়ার পরে ফারহান একই গ্রামে তার নানী সকিনা খাতুনের কাছে থাকত। সৎমায়ের অত্যাচার ছেলেটাকে যেন সইতে না হয়, তার জন্য নানীর কাছে রাখা হয়েছিল। ফারহানকে হত্যার উদ্দেশ্যে কে বা কারা এমনটা করলো তার সঠিক উত্তর দিতে পারেননি মঈনুদ্দীন সরদার।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, চরবালিথা গ্রামের আশিকুজ্জামান মরিচ্চাপ নদীর তীর দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় উপুড় হয়ে শিশুটিকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে শিশুটিকে তিনি চিনতে পারেন। শিশুটির চোখ ধারালো কিছু দিয়ে খুচিয়ে রক্তাক্ত করা হয়েছে। আর ঠোট কেটে ক্ষত-বিক্ষত করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পক্ষে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়