,

নওগাঁয় তিন খুনের মামলায় ৯ জনের ফাঁসি, একজনের আমৃত্যু কারাদণ্ড

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে জমি নিয়ে বিরোধে আলোচিত তিন খুনের মামলায় আট বছর পর রায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড এবং একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী মো. মোজাহার আলী হোসেন এ তথ্য জানিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উজালপুর গ্রামের সাইদুল ইসলাম,আইজুল হক, হেলাল হোসেন, জালাল হোসেন, বেলাল হোসেন, জায়েদ আলী, আবুল হোসেন, মোস্তফা ও সোহাগ আলী। তাদের মধ্যে সাইদুল, জায়েদ ও সোহাগ পলাতক রয়েছেন। অন্যরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। আমৃত্যু কারাদণ্ড হয়েছে আসামি হাসেম আলীর।

মামলার বিবরণে জানা গেছে, জমির দখল নেওয়া কেন্দ্র করে ২০১৪ সালের ৬ জুন দেশিয় অস্ত্র নিয়ে শহিদুল ইসলাম, আমজাদ হোসেন ও আব্দুল ওয়াদুদের ওপর হামলা চালিয়ে প্রতিপক্ষের লোকজন তাদের তিনজনকে হত্যা করে। এ ঘটনায় শহিদুলের ছেলে বাদী হয়ে পরের দিন ২৪ জনের নামে বদলগাছী থানায় মামলা করেন। আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার আগেই দুই আসামি মারা যান। ২০২১ সালের ৫ ডিসেম্বর ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা। এর দুদিন পর সাক্ষ্যগ্রহণ শুরু হয়।মামলাটিতে বাদী ও বিবাদী পক্ষের ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর শহিদুলের ছেলে ফরহাদ হোসেন বলেন, ‘রায়ে আমরা খুশি। অবিলম্বে সাজা কার্যকর হলে বাবা, চাচা ও মামার আত্মা শান্তি পাবে।’

আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘রায়ে আমরা সংক্ষুব্ধ।৯ জনকে ঢালাওভাবে মৃত্যুদণ্ডের আদেশ সঠিক হয়নি।রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়