,

টাকা লুটসহ ঘের মালিককে জবাই করে হত্যা, আটক ২

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে মাছ বিক্রির টাকা লুটে নিতে শৈলেন্দ্রনাথ মন্ডল (৭০) নামের এক মৎস্য ঘের মালিককে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ঘেরে কর্মরত দুই শ্রমিক আটক করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক দুই শ্রমিক হত্যার বিষয়টি স্বীকার করেছেন।

রোববার সকালে উপজেলার খিলিগাতী গ্রামের একটি চিংড়ি ঘেরের পাশে ধান ক্ষেত থেকে বৃদ্ধা শৈলেন্দ্রনাথ মন্ডলের লাশ উদ্ধার করে চিতলমারী থানা পুলিশ। নিহত শৈলেন্দ্রনাথ মন্ডল চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের খিলিগাতী গ্রামের মহেন্দ্রনাথ মন্ডলের ছেলে।

এর আগে সন্দেহের জেরে শনিবার গভীর রাতে ঘের মালিককে হত্যার পর টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জেলার চিতলমারী উপজেলার বাখেরগঞ্জ থেকে অপূর্ব মন্ডল ও রোববার সকালে জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড থেকে সুব্রত হালদার নামের দুই শ্রমিককে আটক করে পুলিশ। তারা জেলার মোড়েলগঞ্জ উপজেলার লক্ষীখালি গ্রামের বাসিন্দা। তারা গত ৯ মার্চ থেকে শৈলেন্দ্রনাথের মৎস্য ঘেরে শ্রমিক হিসেবে কাজ শুরু করেছেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ, এম কামরুজ্জামান খান এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, সকালে উপজেলার খিলিগাতী গ্রামের স্থানীয় বাসিন্দারের খবরের ভিত্তিতে ওই গ্রামের একটি চিংড়ি ঘেরের পাশের ধান ক্ষেত থেকে শৈলেন্দ্রনাথ মন্ডলের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শৈলেন্দ্রনাথ মন্ডল শনিবার বিকালে মাছ বিক্রি করে বাড়ি এসে রাতে ওই দুই শ্রমিককে নিয়ে মৎস্য ঘেরে যান। এসময় আটকরা তাকে জবাই করে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টাকা ছিনতাইয়ের জন্য বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে বলে স্বীকার করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না