,

ছোটদের ঝগড়া থামাতে যাওয়া নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ছোটদের ঝগড়া থামাতে গিয়ে নিহত হয়েছেন এক নির্মাণ শ্রমিক। আতোয়ার রহমান (৩৫) নামের ওই শ্রমিককে গ্রামের কতিপয় যুবক পিটিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতোয়ার ওই গ্রামের পশ্চিমপাড়ার বুলু আকন্দের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানা পুলিশ জানায়, স্কুলছাত্ররা আগামী রোববার পিকনিকে যাওয়ার জন্য গ্রামের একটি দোকানের পাশে ব্যানার টাঙিয়ে দেয়। শুক্রবার দুপুরে কে বা কারা ব্যানারটি ছিঁড়ে ফেলে। রাতে এ নিয়ে ছোট ছেলেদের মধ্যে বিরোধের একপর্যায় হাতাহাতি শুরু হয়। ছোটদের সেই বিরোধে গ্রামের কিছু নারী-পুরুষও জড়িয়ে পড়েন। এ সময় আতোয়ার বিরোধ থামাতে গেলে তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, ছোটদের ঝগড়াটি ওই গ্রামের কিছু নারী উসকে দেন। আতোয়ার ঝগড়া থামাতে গেলে তার মাথায় আঘাত করা হয়, এতে তিনি মারা যান।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়