,

প্রাক্তন স্ত্রীকে জবাই করে হত্যাচেষ্টা, যুবক আটক

news-image

নিজস্ব প্রতিবেদক বগুড়া : বগুড়ার ধুনট পৌর এলাকায় ঘুমন্ত অবস্থায় লতা খাতুন (৪১) নামে এক নারীকে জবাই করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ধুনট পৌর এলাকার পূর্বভরণশাহী মহল্লায় এ ঘটনা ঘটে। লতা খাতুন ধুনট পৌর এলাকার পূর্বভরণশাহী মহল্লার আনোয়ারুল হক দোলার মেয়ে।

এ ঘটনায় জড়িত সন্দেহে আজ বেলা ১১টার দিকে সজিব হোসেন (২০) নামে যুবককে আটক করেছে পুলিশ। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংসারে বনিবনা না হওয়ায় প্রায় ১০ বছর আগে কালামের সঙ্গে তার বিচ্ছেদ হয়। তারপর থেকে বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন লতা। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কে বা কারা বেড়া ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে লতার গলায় ধারালো অস্ত্র চালিয়ে হত্যার চেষ্টা করে। পরে লতার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ অবস্থায় স্বজনরা লতা খাতুনকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়