,

রাজশাহীর আদালতে পাবনার ওসিকে এক টাকা জরিমানা

news-image

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : পর পর ছয়বার সমন পাঠানো হলেও সাক্ষ্য দিতে না আসায় পাবনার আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলীকে এক টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান রওশন আলীকে এ দণ্ড দেন।

জরিমানার টাকা পরিশোধ না করলে আদালতের কার্যক্রম যতক্ষণ চলবে ততক্ষণ ওসির কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়। তবে পুলিশের পরিদর্শক রওশন আলী জরিমানার এক টাকা পরিশোধ করেছেন। পরে আদালতের পেশকার হেমন্ত বর্মন সোনালী ব্যাংকের মাধ্যমে টাকাটি রাষ্ট্রীয় কোষাগারে জমা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রওশন আলী আগে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। ২০১৮ সালে ৬ আগস্ট নিরাপদ সড়ক চাই-এর আন্দোলন নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে আটক করে। তখন তিনি একটি মামলা করেন। ওই মামলায় অন্য সব সাক্ষীরই সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। তবে তদন্ত সংক্রান্ত সাক্ষী হিসেবে রওশন আলীকে সাক্ষ্য দেওয়ার জন্য পর পর ছয়বার সমন পাঠানো হয়। কিন্তু তিনি আদালতে আসেননি। পরে আদালত রওশন আলীর মোবাইলের হোয়াটস অ্যাপে আদালতের সমনের ছবি পাঠান। এতেও কোনো উত্তর না দিয়ে তিনি সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকেন। এর ফলে মামলার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

তাই গত ২৬ জানুয়ারি তাকে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠান আদালত। কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে এই নোটিশ পাঠানো হয়।

এরপর মামলার নির্ধারিত দিনে মঙ্গলবার হাজির হন ওসি। এ সময় তিনি ক্ষমা প্রার্থনা করেন। তবে আগেও সমন অবজ্ঞা করার রেকর্ড থাকায় এবং তার মধ্যে কোনো অনুশোচনা না থাকার কারণে আদালত ন্যায় বিচারের স্বার্থে ওসিকে জরিমানা করেন।

তবে আদালতে উপস্থিত পাবনার আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলীর কাছে সাক্ষী দিতে হাজির না হওয়ার কারণ জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়