,

রাজশাহী মেডিকেলে আরও ২ মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : গত একদিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত একদিনে রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় আরও একজন মারা গেছেন।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৬ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৮ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৫ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৭ জনের। এছাড়া গত একদিনে হাসপাতালে কোনো রোগী ভর্তি হননি। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েও যাননি কেউ।

বর্তমানে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ৩ জন, পাবনার ২ জন এবং কুষ্টিয়ার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষায় একটিতে করোনা ধরা পড়েছে। রাজশাহী জেলার ৩৫টি নমুনা পরীক্ষায় একটিতে করোনা ধরা পড়েছে। তবে নাটোরের ২৪টি নমুনা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ২৬টি নমুনা পরীক্ষায় একটিতেও করোনা ধরা পড়েনি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়