,

পশুর নদীতে আবারও কয়লা বোঝাই কার্গোডুবি

news-image

নিউজ ডেস্ক : বাগেরহাটের মোংলার পশুর নদীতে ৬শ টন কয়লা নিয়ে এমভি নাওমী নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া-৪ নং অ্যাংকোরেজ এলাকায় ডুবোচরে কার্গোর ধাক্কা লাগে। এতে তলা ফেটে কার্গোটি ডুবে যায়।

দুর্ঘটনাকবলিত জাহাজের মাস্টার মো. আজিজুল হক বলেন, বৃহস্পতিবার বিকেলে মোংলা বন্দরের হাড়বাড়ীয়া ৫ নং বয়ায় অবস্থানরত বিদেশি জাহাজ ‘সিএমভি জর্দান’ থেকে বৃহস্পতিবার ‘এমভি নওমী’তে ৬০০ টন কয়লাবোঝাই করে ছেড়ে আসে। পরবর্তীতে রাত ১১টার দিকে বন্দরের ৪ নং বয়ার কাছাকাছি পৌঁছালে ডুবন্ত কিছুর সঙ্গে কার্গোর ধাক্কা লেগে তলা ফেটে ইঞ্জিন কক্ষে পানি ঢুকতে থাকে। এ সময় আমরা দ্রুত কার্গোটিকে পার্শ্ববর্তী চরে উঠিয়ে দেই। পরবর্তীতে অন্য লাইটার জাহাজের সহায়তায় দুই নিরাপত্তা কর্মীসহ আট নাবিক তীরে আসতে সক্ষম হই। পরে বন্দর কর্তৃপক্ষকে দুর্ঘটনার খবর জানাই এবং মোংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন শাহাদাৎ বলেন, জাহাজটি ডুবলেও বন্দর চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। ১৫ দিনের মধ্যে চ্যানেল থেকে জাহাজটি সরাতে বলা হয়েছে।

এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর হাড়বাড়ীয়া-৮ ও ৯ নং অ্যাংকারেজের মাঝামাঝি এলাকায় একটি বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে সাড়ে ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যায় বাল্কহেড এমভি ফারদিন।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান