,

বাঙালি নদী থেকে শিশুর লাশ উদ্ধার

news-image

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়়ার শেরপুরের বাঙালি নদীর বিনোদপুর এলাকা থেকে শিশু রিফাতের (৯) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে ডুবুরিরা লাশ উদ্ধার করে বলে শেরপুর থানা পুলিশ নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শিশু রিফাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জানা যায়, বগুড়া শহরের নিশিন্দারা গ্রামের রকি ফকিরের ছেলে রিফাতকে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের খালু আব্দুল ওয়াদুদ মিয়ার বাড়ি থেকে কাশিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতো। গত বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শিশু রিফাত বাড়ির পাশে বাঙালি নদীতে গোসল করতে যায়। দুপুর গড়িয়ে বিকাল হলেও বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে নদীর ধারে রিফাতের স্যান্ডেল পরে থাকতে দেখে। পরে স্থানীয়রা রিফাতের সন্ধানে নদীর মধ্যে সন্ধ্যা পর্যন্ত খোঁজখুঁজি করে। এরপরেও রিফাতের কোনো সন্ধান পাওয়া না গেলে শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী থেকে ডুবুরিরা আসেন। নদীতে নামানো হয় ডুবুরিদের। একপর্যায়ে দুপুর ১২টার দিকে বাঙ্গালি নদীর বিনোদপুর গ্রামের ভাটি থেকে শিশু রিফাতের লাশ পানির নিচ থেকে তুলে আনেন ডুবুরিরা।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়