,

যৌতুক মামলায় খুলনা বিশ্ববিদ্যালয় প্রভাষক কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক,খুলনা : যৌতুকের মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক সাধন চন্দ্র স্বর্ণকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিচারক তরিকুল ইসলাম আজ বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী আবু হুরায়রা সোহেল জানান, ২০২০ সালে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের অলোক স্বর্ণকারের মেয়ে পূজা স্বর্ণকারের সঙ্গে বিয়ে হয় একই এলাকার সাধন চন্দ্র স্বর্ণকারের। তখন বিয়ের খরচ বাবদ সাধনকে দুই লাখ টাকা দেওয়া হয়। ঘরের ফার্নিচার ও মোটরসাইকেলও দেওয়া হয়। আরও পাঁচ লাখ টাকার জন্য স্ত্রীকে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন সাধন। এ নিয়ে প্রায়ই তাকে মারধরও করতেন। সর্বশেষ গত ৭ জানুয়ারি পূজাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরিবারের সদস্যরা তার শরীরে আঘাতের চিহ্ন দেখে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

গত ৩১ জানুয়ারি পূজা বাদী হয়ে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে মামলা করেন। আদালতে হাজির হওয়ার জন্য সাধন চন্দ্রের বিরুদ্ধে সমন জারি করে তার ঠিকানায় পাঠানো হয়। বৃহস্প‌তিবার জা‌মিন নেওয়ার জন্য উপস্থিত হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়