,

রাবিতে সভার ব্যানারে কামারুজ্জামান-লিটনের ছবি না দেওয়ায় অবমাননার অভিযোগ

news-image

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমন্বিত হল সম্মেলন উপলক্ষে বিশেষ বর্ধিত সভার ব্যানারে জাতীয় চার নেতার অন্যতম কামারুজ্জামানের ছবি না থাকায় প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগের একাংশ নেতাকর্মী। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ প্রতিবাদ জানানো হয়।

এছাড়া এ ঘটনার দায়ে বর্তমান সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ওই নেতাকর্মীরা।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত বর্ধিত সভা বন্ধের পক্ষে স্লোগান দেয় ছাত্রলীগের সেই একাংশ। সেখানে ছাত্রলীগের বর্তমান কমিটির পক্ষ ও তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সভার প্রধান অতিথি ও বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা সভা ত্যাগ করেন। তবে বর্ধিত সভা শেষ করেই বের হোন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস, সহসম্পাদক আহসান হাবিব বাপ্পি ও শরিফুল ইসলাম সাদ্দাম।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেজবায়ুল ইসলাম মেজবাহ বলেন, ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন উপলক্ষে আজকের আয়োজিত বর্ধিত সভায় জাতীয় চার নেতার অন্যতম কামারুজ্জামান ও বর্তমান আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনের ছবি না থাকায় আমরা মর্মাহত। এটির ফলে আমাদের কিছু কর্মী উত্তেজিত হয়ে যায়।

তিনি আরও বলেন, এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়ার মত নয়। বর্তমান দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে অতি দ্রুত জাতির সামনে ক্ষমা চাইতে হবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘ সময় রাজনীতি করার পর তারা বিশ্ববিদ্যালয়ের নেতা হয়। এত দীর্ঘ রাজনীতির পরও ব্যানারে এমন ভুল উদ্দেশ্যেপ্রণোদিত ছাড়া কিছু নয়। কারণ আমরা সাধারণ ছাত্রলীগের ব্যানারে একই ফরমেট ব্যবহার করে থাকি। কিন্তু আজকের বর্ধিত সভায় আগের ফরমেট তথা জাতীয় চার নেতার ছবি থাকতো যেটা আজ ছিলো না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি কাজী আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক এনায়েত হক রাজু, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক তৌহিদ ইসলাম দুর্জয় ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না